1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বাসের অতিরিক্ত গতির কারণে সড়কে ঝরে গেল ২যাত্রীর প্রাণ ; আহত-২৫ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় বাসের অতিরিক্ত গতির কারণে সড়কে ঝরে গেল ২যাত্রীর প্রাণ ; আহত-২৫

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ বার

মাগুরা সদর উপজেলার চাউলিয়া এলাকায় ১৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস উল্টে ঝরে গেল ২ যাত্রীর প্রাণ! আহত হয়েছে অন্তত ২৫ জন। নিহতরা হলেন সদরের চাঁদপুর গ্রামের মৃত সরফু মোল্যার ছেলে নবীর মোল্যা (৬৫) ও কাবিল বিশ্বাস এর ছেলে বাবু বিশ্বাস (৬২)।

পুলিশ ও আহতরা জানান- সকালে মহম্মদপুর উপজেলা থেকে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রীবোঝাই একটি লোকাল বাস চাউলিয়ার পাজাখোলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২৭ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা নবীর ও কাবিলকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একাধিক যাত্রী জানান, গাড়িটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে মহম্মদপুর থেকে মাগুরা যাচ্ছিল। সর্বশেষ ধলহরা মোড় থেকে যে যাত্রীদের তোলা হয়েছিল তারা ভেতরে ঢুকতে না পেরে গেটের কাছে গাদাগাদি করে দাড়িয়ে ছিলেন। গাড়িটি অতিরিক্ত গতি নিয়ে পাজাখোলা এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বন্ধ থাকা দোকানঘরে আঘাত করে উল্টে যায়। দরজার কাছে থাকা নিহত দুজন যাত্রীই ধলহরা মোড় থেকে বাসে উঠেছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান- ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে। বাসের ড্রাইভার পালিয়ে গেছে । মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net