1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুদ্ধিজীবিরা জাতির পথ প্রদর্শক, জাতিকে মেধাশূন্য করার জন্যই হত্যাকান্ড। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এখনই। -ড. শাহেদ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

বুদ্ধিজীবিরা জাতির পথ প্রদর্শক, জাতিকে মেধাশূন্য করার জন্যই হত্যাকান্ড। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এখনই। -ড. শাহেদ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কল্যাণ পার্টির রংপুর মহানগর এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ইলিয়াস আলীর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ বিজ্ঞানী কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য ড. শাহেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবঃ মোহাম্মদ হাসান নাসির, যুগ্ম মহাসচিব সমন্বয় আব্দুল্লাহ আল হাসান সাকীব। প্রধান অতিথির বক্তব্যে ড. শাহেদ চৌধুরী বলেন বাংলাদেশে রাজনীতিতে এখন দুর্বৃত্বায়ন চলছে। মেধাবী রাজনীতিবিদ চোখে পড়েনা। সবাই মনে হয় লুটপাটের প্রতিযোগিতায় মত্ত। যতক্ষণ পর্যন্ত সরকারের ছত্রছায়া আছে সবাই নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে। এর পরের অবস্থা তো দেখতেই পারছেন। দেশের জন্মের ৫০ বছরে ও আমরা জাতি হিসাবে পরিচয় সংকটে ভুগছি। দ্বিধাবিভক্ত জাতিকে ঐক্যের পতাকাতলে নিতে কল্যাণ পার্টির আহ্বান। জাতিকে মেধাশূন্য করতেই ৭১ এ বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তানের জন্য আমাদের পক্ষ থেকে সকল সময়ে দোয়া ভালোবাসা ও শ্রদ্ধা। দেশ গঠনে মেজর জেনারেল অবঃ সৈয়দ মো ইবরাহিম এর নেতৃত্বে কল্যাণ পার্টিতে যোগ দিতে আহ্বান জানান।
ড. শাহেদ চৌধুরী তারা বলেন কল্যাণ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবী। সামনে এগিয়ে যেতে হবে। পিছনে তাকানোর রাজনীতি পরিহার করতে হবে। ফরোয়ার্ড থিংকিং পলিটিক্স করবে কল্যাণ পার্টি। রফিকুল ইসলাম রুপমের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী, আদম শফিউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন গাইবান্ধা জেলা সমন্বয় আব্দুল্লাহ আল মামুন, আবু বকর, শামীম আরা,ফজলুর রহমান, রাজিবুল, শোয়েব আকতারুজ্জামান, ফয়েজুল, মারুফ আল মাহমুদ, মাজহার, ওমর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net