1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মোঃ আমানুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি গ্রামের চায়না বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আমানুল্লাহ ওই এলাকার সাদেক হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার নূরানী শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সড়কের পাশেই বাড়ি হওয়ায় দুপুরের দিকে আমানুল্লাহ রাস্তার পাশের নজরুলের দোকান থেকে পাউ রুটি কিনে রাস্তা দিয়ে হাঁটতে ছিল।এসময় জাহাঙ্গীর আলম কর্তৃক চালিত একটি বেপরোয়া গতির অটোরিকশা তার ওপর উঠিয়ে দেয়। এতে আমানুল্লাহর মাথার ওপর দিয়ে চাকা গেলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের বাড়ি একই ইউনিয়নের সাইটালিয়া গ্রামে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে। অটোরিকশা জব্দ করা হয়েছে। শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net