1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী স্কয়ার ক্লিনিক'র প্রথম প্রতিষ্টাবার্ষিক ও বিজয় দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র প্রথম প্রতিষ্টাবার্ষিক ও বিজয় দিবস উদযাপন

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪২৮ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্টান শিলকূপ ইউনিয়নের টাইমবাজারস্থ ‘বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র প্রথম প্রতিষ্টাবার্ষিক, নতুন বর্ষে পদার্পণ ও মহান বিজয় দিবস এবং স্বাধিনতার সুবর্ণজজয়ন্তী উদযাপন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবমূখর পরিবেশে ক্লিনিক’র হলরুমে প্রতিষ্টানের চেয়ারম্যান সাংবাদিক শাহ মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্টাবার্ষিক’র কেক কেটে নতুনবর্ষের শুভযাত্রা সূচনা করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন।

স্কয়ার ক্লিনিক’র ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা’র সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লিনিক’র পরিচালক (এমডি) জসিম উদ্দিন আল হাসান, ডাইরেক্টর সাংবাদিক মোক্তার সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাবেদ হোছাইন, ডা. মুহাম্মদ ফয়সাল আল মুকিত, ডা. ফাতেমা তুজ-জোহরা, সমাজ সেবক আলহাজ্ব শফি আলম কোম্পানী।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মু. কামাল উদ্দিন বলেন, স্বাধিনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী ফ্রি-চিকিৎসা সেবা সত্যিই প্রশংসনীয়। সেবার গুণগতমান, উন্নত প্রযুক্তির সমন্বয় ও বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় গ্রামিণ জনগোষ্টির মাঝে বিশেষজ্ঞ পরামর্শ ও সেবাপ্রদানের মধ্য দিয়ে চিকিৎসা বঞ্চিতদের সেবা দিয়ে যাবেন এমন প্রত্যাশা কামনা করেন তিনি।

এ সময় চট্টগ্রাম জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. কামাল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net