1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জ ওসির নম্বর কোলন করে নৌকার প্রার্থীর কাছে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

গোবিন্দগঞ্জ ওসির নম্বর কোলন করে নৌকার প্রার্থীর কাছে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসির সরকারি নম্বর কোলন করে মহিমাগঞ্জ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকার প্রার্থী মুন্সি রেজওয়ানুর রহমানের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে একটি প্রতারক চক্র গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত ইজার উদ্দিনের সরকারি মোবাইল নম্বরটি কোলন করে তিনটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকার প্রার্থীর কাছে ফোন করে। এর মধ্যে মহিমাগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী মুন্সি রেজওয়ান রহমানের কাছ থেকে ৬টি নম্বরে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নৌকার প্রার্থীদের জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয় প্রত্যারক চক্রটি। তারা ওসির নম্বর থেকে প্রথমে রেজওয়ান মুন্সিকে ফোন করে এবং ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলান। তাদের কথামত ৬টি নম্বর থেকে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে কোচাশহর ইউনিয়নের আবু সুফিয়ান ও শালমারা ইউনিয়নের আনিছের কাছে অনুরূপ ফোন করা হয়। বিষয়টি তারা যাচাইয়ে গোবিন্দগঞ্জ থানার ইজার উদ্দিনের সাথে কথা বললে তিনি পুরো ঘটনাটি প্রতারণা বলে জানান।

প্রত্যারণার বিষয়টির অভিযোগ পেয়েছি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন,আমরা বিষয়টি তদন্ত করছি।

এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী মুন্সি রেজওয়ান রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net