1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা, বাড়ী ভাংচুর আহত-১০ জন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা, বাড়ী ভাংচুর আহত-১০ জন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (সাতা) এর উপর হামলা বাড়ী ভাংচুর আহত- ১০ জন। জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখ ১২টি ইউনিয়নের ১১০টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে চেয়ারম্যান, মহিলা সদস্য এবং ইউপি. সদস্য প্রার্থীরা এলাকায় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শান্তিপূর্ণভাবে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু সোমবার ২০ ডিসেম্বর রাত ৭টার দিকে গেন্দুগুড়ি ক্যাম্পপাড়া এলাকায় টংভাঙ্গা ইউনিয়নের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (সাতা) গণসংযোগে গেলে স্থানীয় মালেকা বেগমের বাড়ীতে বিনা উসকানীতে টংভাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী সেলিম এর নেতৃত্বে ইয়াছিন আলী, মতিয়ার রহমান মতিন ও সাইফুল ইসলাম হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করে এবং স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সোহেল রানা, আব্দুল মালেক ও মজিবর রহমানকে মারপিট করে। এসময় উভয় পক্ষে-১০ জন আহত হয়েছে।

আহতরা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘোড়া মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, রাজাকারের পুত্র সেলিম নৌকার মাঝি হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। নৌকার প্রার্থী সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত অভিযোগ অস্বীকার করেছেন। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক জানান, উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (সাতা)কে অবরুদ্ধ করে বাড়ী ভাংচুরের ঘটনার ২টি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net