1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার

মাগুরায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও গরীব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে ।
দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার আবু আনছার নাজাত আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের মাগুরা জেলা প্রতিনিধি শামীম আহমেদ খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দৈনিক বর্তমান পত্রিকার মাগুরা প্রতিনিধি ইব্রাহিম আলী মোনাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাগুরা প্রতিনিধি রাশেদ খানসহ অন্যরা।

শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সমন্বয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, দুঃস্থ ও গরীব অসহায় নারী পুরুষদে মধ্যে ৩০০টি কম্বল প্রদান করা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net