1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০' পেলো মইনীয়া যুব ফোরাম। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০’ পেলো মইনীয়া যুব ফোরাম।

আশিক এলাহীঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

‘Dhaka : OIC YOUTH CAPITAL 2020’ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড’। বিভিন্ন ক্যাটাগরিতে ৮৬টি দেশের প্রায় ৭০০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩০শে ডিসেম্বর, ২০২১ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এমপি, ওআইসি ইয়থ ফোরামের প্রেসিডেন্ট, জনাব ত্বাহা আইহান, মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি এমপাওয়ারমেন্ট মন্ত্রী জনাব আহমেদ মাহলুফ, রাশিয়ান ফেডারেশনের অধীন তাতারস্তান প্রজাতন্ত্রের যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব তিমুর সোলেমানভ। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘মইনীয়া যুব ফোরাম’ ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০’ এ ভূষিত হয়েছে। অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন মইনুদ্দীন আল হাসানীসহ ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী এর পক্ষে পুরস্কার ও সনদ গ্রহণ করেন, মইনীয়া যুব ফোরামের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বি।

উল্লেখ্য ২০১৩ সালে মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী যুবকদেরকে দেশ ও মানবতার সেবায় নিয়োজিত করতে ‘মইনীয়া যুব ফোরাম’ গঠন করেন। সেই থেকে মাদক, সন্ত্রাস, যৌতুক বিরোধী কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের যুব সংগঠনগুলোর মাঝে অগ্রণী ভূমিকা পালন করে আসছে মইনীয়া যুব ফোরাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net