1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে একসাথে ৩ মন্দির ও ১ বাড়িতে গো মাংস, হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

লালমনিরহাটে একসাথে ৩ মন্দির ও ১ বাড়িতে গো মাংস, হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ

লাভলু শেখ স্টাফ, রিপোর্টার লালমনিরহাট থেকে।।,
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৪৩ বার

৪র্থ ধাপে ইউপি নির্বাচনেরর পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে একই সাথে ৩টি মন্দির ও ১ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গো মাংস রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় থানায় পৃথক ৪টি অভিযোগ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার ৩১ ডিসেম্বর সকালে ওই উপজেলার গেন্দুকুড়ি গ্রামে ৩টি মন্দির ও ১ জন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গো মাংস দেখতে পায় স্থানীয়রা।
হাতীবান্ধা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার সিংহ জানান, গেন্দুকুড়ি ক্যাম্পপাড়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির, গেন্দুকুড়ি কুঠিপাড়া কালী মন্দির, গেন্দুকুড়ি বটতলা কালী মন্দির ও ক্যাম্পপাড়া এলাকার মনিন্দ্রনাথ বর্মনের বাড়িতে কে বা কাহারা বৃহস্পতিবার দিবাগত রাতে পলিথিনের ব্যাগে মোড়ানো গরুর পা, নারী-ভুড়ি রেখে যায়। তারা আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার চেষ্টা করে। শুক্রবার সকালে স্থানীয়রা এসব দেখতে পেয়ে থানা পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে খবর দেন।

হাতীবান্ধা থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় স্থানীয় থানায় নিতাই চন্দ্র অধিকারী, সর্বেশ্বর বর্মন, মেঘনাথ চন্দ্র ও মনিন্দ্রনাথ বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে পৃথক ৪টি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ কারীরা জানান,আমাদের ধর্মীয় অনুভুতিতে যারা আঘাত হেনেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net