ঢাকা   ০৫:০৯:২২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৭৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে ০২ জানুয়ারি রবিবার বিকেলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল- জান্নাহ সভাপতিত্ব করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপির উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহার, শ্রীকোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি.এম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নিবন্ধিত সংগঠনের প্রতিনিধিগণসহ উপজেলার বিভিন্ন ক্যাটাগরীর ভাতাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি