1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অদ্ভুত আবদা, ভোটে নির্বাচিত হতে না পারলে আত্মহত্যার হুমকি। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

অদ্ভুত আবদা, ভোটে নির্বাচিত হতে না পারলে আত্মহত্যার হুমকি।

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৩৭ বার

আমার মৃত্যুর পরে আমার বউ বাচ্চার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি একটি মহিষ কিনে রেখে যাবাে, সেই মহিষ আমার কুলখানির কাজে ব্যবহৃত হবে। আর আমি যদি জয়ী হই তাহলে সেই মহিষ জবাই করে এলাকাবাসীকে খাওয়াবাে।

আসন্ন ইউপি নির্বাচনে বিজয়ী হতে না পারলে করবেন আত্মহত্যা। আর এ কথা জানিয়ে এলাকাবাসীকে চিঠি প্রেরণ করেছেন মাে.
রিপন আলী খান (৩০) নামে এক ইউপি সদস্য প্রার্থী।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৌরাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। তিনি ঐ ওয়ার্ডে বৈদ্যুতিক
পাখা মার্কা নিয়ে নির্বাচন করছেন।

মাে. রিপন আলী খান পূর্ব বাগদুলি গ্রামের মাে. রতন আলী খানের ছেলে। তিনি বিবাহিত এবং ১১ মাস বয়সের একটি কন্যা সন্তান আছে। বিষয়টি বর্তমানে সােশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনার সত্যতা জানতে গেলে স্থানীয় মো, আক্কাস মণ্ডল বলেন, গত দুইদিন আগে আনুমানিক রাত ১০টার দিকে তার ছােট ভাই মাে. শিবলু খান এসে আমাকে চিঠি দিয়ে যায়। এলাকার আরও কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, মাে. রিপন আলি খান চিঠিতে ৩০ জনের নাম উল্লেখ করে বলেন, “আমি যদি নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমি আত্মহত্যা করব। আর আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবেন আমি যাদের নাম উল্লেখ করেছি।” চিঠিতে বলা হয়, “আমি মাে, রিপন আলী খান ৫ নাম্বার ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা নিয়ে নির্বাচন করতে চাচ্ছি আপনারা যদি আমাকে ভােট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আত্মহত্যা করব। আরো উল্লেখ করা হয়, ৬ জানুয়ারি তারিখে আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর পরে আমার বউ বাচ্চার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি একটি মহিষ কিনে রেখে যাবাে, সেই মহিষ আমার কুলখানির কাজে ব্যবহৃত হবে। আর আমি যদি জয়ী হই তাহলে সেই মহিষ জবাই করে এলাকাবাসীকে খাওয়াবাে।

এলাকাবাসী জানায়, কাফনের কাপড় কিনে রেখেছিলেন পরে এলাকাবাসীর তােপের মুখে পড়ে সেই কাফনের কাপড় পুড়িয়ে ফেলেন।

মেম্বার প্রার্থী মাে. রিপন আলী খানের ভাই মাে, শিবলু খান বলেন, “আমি কাউকে চিঠি দেইনি আমার ভাইয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগুলাে করে আমার ওপর দায় চাপিয়েছে আমি এর কিছুই জানি না।”

এ বিষয়ে মেম্বার প্রার্থী মাে. রিপন আলী খান বলেন, “আমি এগুলাে কিছুই জানি না, আমি এ কাজ করিনি কে বা কারা
করেছে আমি জানি না।”

এ বিষয় মৌরাট ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মাহবুব হােসেন বলেন, “আমাদের কাছে কোনাে অভিযােগ আসেনি তবে উনি যেটা করেছেন সেটা আইনে নেই, যদি কেউ লিখিত অভিযােগ করে তাহলে অবশ্যই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net