ঢাকা   ১০:১৪:০৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ

গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে দম্পতির মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৪৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে অনিল মরমু (৩৮) ও সুমি হেমরম (৩৪) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ৩ জানুয়ারী) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

অনিল মরমু আদিবাসী পল্লীর নরেন মরমুর ছেলে।

বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ শয়ন ঘরে তীরের সঙ্গে স্বামী অনিলকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় স্ত্রী সুমির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি