ঢাকা   ০৭:২১:৫৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়.. 

খুটাখালীতে দ্রুতগামী বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সকালে বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফেরা হল না ফজলুল করিম প্রকাশ কালু (৮০) নামের এক বৃদ্ধের। দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়ার মরহুম আমির মোহাম্মদের পুত্র এবং এক পুত্র ও আট কন্যা সন্তানের জনক।

শনিবার (৮ জানুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাগিনা যুবনেতা কামাল উদ্দীন জানান, এদিন সকালে তাঁর মামা কালু বাড়ী থেকে বের হয়ে নয়াপাড়া গেইটে আসেন। এসময় তিনি সড়কের পুর্ব পাশ খেকে পশ্চিম পাশে পার হতে গিয়ে কক্সবাজারগামী খতিজা ভিআইপি (ঢাকা মেট্রো ব ১৪-৭৩২৭) বাস তাঁকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সটকে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের এসআই টিপু ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জব্ধ করা হয়ে যাত্রীবাহি বাস। নিহতের পরিবারের সম্মতিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি