1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগের ইতিহাসের নাম শহীদ মনিরুজ্জামান বাদল-এমপি মিলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ছাত্রলীগের ইতিহাসের নাম শহীদ মনিরুজ্জামান বাদল-এমপি মিলন

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ২৭৪ বার

বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসের নাম শহীদ মনিরুজ্জামান বাদল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। ৯ জানুয়ারী(রবিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্মরণসভায় মিলিত হন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল ইমরান শেখ।

শহীদ মনিরুজ্জামান বাদলের রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন,বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন, মোঃ জিয়াউল হাচান তেনজিন ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।

পরে শহীদ মনিরুজ্জামান বাদল ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মরহুম হাসান মীরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net