1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনেরপোতায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাসাসের প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বিনেরপোতায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাসাসের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৬৭ বার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরার বিনেরপোতা বাজার প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক মোঃ সালাউদ্দিন লিটন। তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রেখেই ক্ষ্যন্ত থাকেনি। বরং প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে একটি ভীতিকর নৈরাজ্যময় পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, এই সরকার গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে এবং তাদের ক্ষমতা ছাড়তেই হবে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

তা না হলে সাতক্ষীরা থেকেই খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় যুগ্ম আহবায়ক এ্যাড. এবিএম আনিসুজ্জামান, হাফিজুর রহমান, আকছেদ আলী শেখ, বিল্লাল হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম সহ জেলা জাসাসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net