1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন

মনিরুজ্জামান, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৪২১ বার

ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার খাসমহল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে টিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সকালে আকস্মিকভাবে খাসমহল বাজারের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই ২৪টি ঘরের পুরো অংশই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত প্রত্যেক ঘর মালিককে ৮ পিছ টিন এবং প্রত্যেক ব্যবসায়ীকে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।

এ সময় বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোবাশ্বির হাসান শিপন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক মনিরুজ্জামান, হাসাননগর ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর মাঝি, সোহাগ মীর, পক্ষিয়া ইউনিয়নের মেম্বার আব্দুল্লাহ আল নোমান, ছাত্রলীগ নেতা আফনান পাটওয়ারী, তরুণ সমাজসেবক বাপ্পী, আকতার, আলাউদ্দিন, নজরুল, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net