ঢাকা   ০১:১৯:৪৬ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৩৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মিলন বাজার এলাকাবাসী।

মানববন্ধনে বক্তাগন অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ গাড়ীর এবং চালকের কাগজ না দেখে শুধু চালকদের কাছে টাকা নেয়। পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এলাকাবাসীর আয়োজনে মহাসড়কের মাঝখানে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় লোকজন। এসময় সড়কের ২ পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,লিটন,জি এম শুভ,মান্নান হোসেন,মশিউর রহমান ও আমিরুল হক বাবু প্রমুখ। বক্তাগন অভিযোগ করে বলেন হাইওয়ে পুলিশ গাড়ীর এবং চালকের কাগজ না দেখে টাকার ধান্দা করে। ধান্দাবাজি বাদ দিয়ে জনগণের জানমাল রক্ষার্থে নিরাপদ সড়কের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য বুধবার সকালে উপজেলার আরডিআরএস অফিসের সামনে এক সড়ক দূরঘটনায় চাচা ভাতিজার মৃত্যু হয় তারই প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি