1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩১৯ বার

মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ মাইজগাঁও এলাকায় আব্দুল মোনাফ মিয়াজী বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮কক্ষ বিশিষ্ট ২টি বসতঘর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ জানুয়ারি) ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ পরিবার। ক্ষতিগ্রস্থরা হলেন, মাওলানা আবুল হোসাইন ও রেজাউল করিম প্রমুখ।

মাওলানা আবুল হোসাইন জানান, শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় মুঠোফোন, আসবাবপত্র, দলিলপত্র, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং রান্নাঘর সহ ৮ টি কক্ষ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি টিম আসে কিন্তু রাস্তায় গেটবার থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে খানকটা বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net