ঢাকা   ০২:৩৯:৪৬ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

গুইমারাতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ৫

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টা দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের সাথে (ঢাকা মেট্রো- ব-১৪-১৪৮৩) খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাইফুল ইসলাম বাগেরহাট মোড়ালগঞ্জ থানার পুটা খালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য সহ আরো ৫জন আহত হয়েছেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে মানিকছড়ি হসপিটালে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি