1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর রাজেন্দপুরে বন্দুক যুদ্ধে এসআইসহ দু’জন গুলিবিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

গাজীপুর রাজেন্দপুরে বন্দুক যুদ্ধে এসআইসহ দু’জন গুলিবিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩২৩ বার

এফ এ নয়ন,গাজীপুুুুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় লুণ্ঠিত মালামালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাতকে পুলিশ আটক করেছে।
গাজীপুর মেট্রেপলিটন সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, রোববার রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেটের সামনে ৭-৮ জনের ডাকাত দল অবস্থান করে কয়েকজনকে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করেছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।
গত ১৯/০৩/২০২০ এশিয়ান টেলিভিশন খবরে জানা যায় ,ঢাকা ময়মনসিংহ রোডে রাজেন্দ্রপুর থেকে ন্যাশনাল পার্ক পযন্ত ডাকাতি হয়।খবর‌টি ভাইরাল হলে গাজীপুর প্রশাসনের নজরে আসে এবং তারা অভিযান পরিচালনা করে।
অভিমান চলাকালে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুড়লে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ পায়ে গুলিবিদ্ধ হন এবং ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের জিম্মি করা চার ব্যক্তিসহ লুণ্ঠিত টিভি, বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। গুরুতর আহত উপপরিদর্শক জহিরুল ইসলাম ও ডাকাত শরীফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net