ঢাকা   ১২:৩২:১৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দূরবর্তী হওয়ায় চিকিৎসা থেকে বঞ্চিত অর্ধ লাখ মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৩৩৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। দুরবর্তী হওয়ায় বেশির ভাগ সময় উপজেলা ও জেলা শহরে গিয়ে চিকিৎসা নিতে পারছে না অসহায়, গরিব ও অসুস্থ ব্যক্তিরা। এতে অধিকাংশ সময় বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘটনা ঘটছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিটিশ শাসন আমলে সমৃদ্ধ একটি জনপথ ছিল। এর প্রমাণ পাওয়া যায় দুই ইউনিয়নের মাঝ দিয়ে ভারতের সীমান্তে মিশে যাওয়া সড়কটি দেখে। কালের বিবর্তনে সড়কের দুই ধারের মানুষ এগিয়ে যাওয়ার বদলে অনেকটা পিছিয়ে গেছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে।

এলাকাটির প্রবীন ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, ব্রিটিশ আমলে এই সড়ক দিয়ে বড় বড় ব্যবসায়ীরা মালামাল বহন করতেন। পাকিস্তান আমলেও স্থল বন্দর চালু থাকায় বেশ কয়েক বছর এই সড়কটির গুরুত্ব ছিল। পরবর্তীতে স্থলবন্দর বন্ধ হয়ে গেলে পিছিয়ে পরে এই এলাকার মানুষ।

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা অসুস্থ ব্যক্তিরা চাইলেও উন্নত চিকিৎসা পায় না। একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তাতে এমবিবিএস ডাক্তার না থাকায় সড়ক দুর্ঘটনা বা সন্তান সম্ভাবা নারীরা চাইলেও উন্নত চিকিৎসা পাচ্ছে না। এ অবস্থায় ঘটছে অনাকাঙ্খিত মৃত্যু। এছাড়াও বিষাক্ত সাপ দংশনে ভ্যাকসিন না পেয়েও মারা যাচ্ছেন অনেকে।
এই জনপথের অর্ধলাখ মানুষের জন্য একটি উন্নত চিকিৎসা কেন্দ্র অথবা এমবিবিএস ডাক্তার প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এলাকাবাসী দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি