1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দায়িত্ব নিলেন উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান শাহেদুল আলম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দায়িত্ব নিলেন উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান শাহেদুল আলম

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৫০৬ বার

কোভিড ১৯ মহামারীর কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে (স্বল্প-পরিসরে) সোমবার ২৪ জানুয়ারি চেয়ারম্যান হিসেবে অফিসিয়াল দায়িত্বভার গ্রহণ করেছেন- ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দীন শাহ্, তথ্য ও গবেষণা সম্পাদক নূর খান।

এতে নব নির্বাচিত এবং সাবেক ইউপি সদস্য, সদস্যাগণ ছাড়াও এলাকার রাজনীতিক, শিক্ষাবিদ, সংগঠক ও বিভিন্নস্তরের লোকজন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হন।

আলোচনায় নব নির্বাচিত চেয়ারম্যান শাহেদুল আলম বলেন- মহান আল্লাহর অশেষ রহমতে, প্রাণপ্রিয় উত্তর মাদার্শাবাসীর সর্বস্তরের মানুষের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে আমি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত ১৫ জানুয়ারি ২০২২ তারিখে শপথ গ্রহণ করেছিলাম।
দায়িত্ব পালনকালে আমি ইউনিয়নবাসীর সকল পর্যায়ের লোকজনের সমর্থন চাই।’

এসময় অতিথিদের উপস্থিতিতে বর্তমান ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ নব নির্বাচিত চেয়ারম্যান শাহেদুল আলমের হাতে দায়িত্ব হস্তান্তর করেন,পুরনদের হাত থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত ইউপি সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net