ঢাকা   ০৫:২১:১৩ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ইভিএম; শিল্পী দেখেন তার ভোট দিয়েছে তাজু বেগম

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার মুরাদনগরে একজন ভোট দিতে এসে দেখেন অন্যজন তার ভোট দিয়েছেন। ইভিএম পদ্ধতিতে এ সমস্যার কারণে হতাশা প্রকাশ করেছেন নারী ভোটার। প্রিজাইজিং অফিসার বলছেন কারিগরি ত্রুটি। ইভিএম টিমকে অবগত করা হয়েছেন।

রামচন্দ্রপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী শিল্পী বেগম। তিনি জানান, ইভিএম মেশিনে নম্বর এনআইডি নম্বর দেওয়ার পর লেখা উঠেছে ‘তাজু বেগম ইতোপূর্বে আপনি ভোট প্রধান করেছেন’। এখন আমি ভোট দিতে পারিনি। প্রিজাইজিং অফিসারকে জানিয়েছি। সমাধান হয়নি।

সহকারি প্রিজাইজিং অফিসার রশিদা আক্তার বলেন, আমরা চেষ্টা করেছি। টিস্যু দিয়ে হাত মুছে, আবার ট্রাই করেছি, হয়নি। প্রিজাইজিং অফিসারকে জানিয়েছি। এ বুথে ভোট গ্রহণের গতীকম। তিন ঘণ্টায় এক শ’ ভোট গ্রহণ করতে পারিনি। এখানে ৩৫৬ জন ভোটার আছেন।

রামচন্দ্র পুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মো. মজিবুর রহমান বলেন, কারিগরি ত্রুটি। ইভিএম টিমকে অবগত করেছি। তারা সমাধান করবে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, বিকাল ৪টায় ভোট কেন্দ্রের ফটক বন্ধ হয়ে যাবে। যারা ৪টার পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তাদের সবার ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। উপজেলার একুশ ইউনিয়ন থেকে এবার চেয়ারম্যান পদে ১’শ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি