ঢাকা   ০৬:১১:০৮ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শরণখোলায় ওমিক্রণ বিস্তাররােধে মাইকিং ও লিফলেট বিতরণ

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার শরণখোলায় করােনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগােষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ SCREAM প্রকল্পের আওতায় শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় গত ২৬ জানুয়ারি হতে মাস ব্যপি ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার চার টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ চলছে।

রুপান্তরের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু জানান, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর আয়োজনে বাস্তবায়নাধীন প্রকল্পটি প্রান্তিক জনগােষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানাের উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে। সে লক্ষে ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতার জন্য উপজেলার চার টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ চলছে। এছাড়াও জেলার বাগেরহাট সদর ও মোংলা উপজেলায়ও প্রচারণা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি