1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত আদেশ বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত আদেশ বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৪ বার

জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) গাইবান্ধার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে আইইবির সদস্যভুক্ত গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), নেসকো, পল্লী বিদ্যুৎ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ (টিএসসি) বিভিন্ন প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রকল্প পরিবীক্ষণের জন্য যেসব কাজ করতে হয় তা হলো- প্রকল্প বাস্তবায়নে কোন কারিগরী সমস্যা রয়েছে কিনা, প্লান, ডিজাইন সংশোধনের কারণে প্রকল্পের কর্মক্ষেত্রে পরিবর্তন, বাস্তবায়নকালে উদ্ভুত সমস্যার কারণ চিহ্নিত করে তা সমাধান এবং ভবিষ্যৎ সমস্যাসমূহ নিশ্চিত করে তা সমাধানের প্রয়াস চালান। অপরদিকে, প্রকল্পের মূল্যায়ন কার্যক্রমের মধ্যে রয়েছে, প্রকল্পের প্রো-রেটা প্রগ্রেস হচ্ছে কিনা, প্রকল্পের আউটপুট ও আউটকাম ঠিক আছে কিনা এবং যার উপর ভিত্তি করে প্রকল্প এপ্রেইজাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে প্রকল্প সমাপ্তিতে বাস্তবতার সাথে তার কতটুকু মিল রয়েছে তা পর্যালোচনা করা। উন্নয়ন প্রকল্প সফল বাস্তবায়নের জন্য কারিগরী ও পেশাগত জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ প্রকৌশলীর প্রয়োজন হয়।
বক্তারা আরও বলেন, বর্তমানে পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য একটি টেকসই, সুদৃঢ় পরিপূর্ণ ও গ্রহনযোগ্য ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যার কারণে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু সম্পুর্ণ অপ্রয়োজনীয় এবং বাহুল্য। এই প্রক্রিয়া চালু হলে একদিকে যেমন অযথা সময়ক্ষেপন হবে অন্যদিকে পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়ায় দ্বৈততাসহ প্রশাসনিক কাজে শৃঙ্খলা বিঘ্নিত হবে। এ কারণে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। উক্ত আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net