1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

মাগুরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৬ বার

মাগুরায় জেলা প্রশাসনের মাধ্যমে এডিপির সকল প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশকে অযৌক্তিক দাবী করে মানববন্ধন করেছে বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ২২) মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে জেলার বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আবু বকর সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মঞ্জুরুল ইসলামসহ আরো অনেকে।

মানববন্ধন থেকে জানানো হয়, প্রকৌশলীদের কাজ যদি প্রশাসনের কর্মকর্তাদের উপর ন্যাস্ত করা হয় তাহলে মাঠ পর্যায়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার সমুহ সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে সকল উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে সেগুলি নানাভাবে ক্ষতিগ্রস্থ ও ব্যাহত হয়ে পড়তে পারে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য তারা গত ১৮ জানুয়ারী জন প্রশাসন মন্ত্রনালয়ের জারিকৃত এ সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net