1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে মনির হোসেন মিটুলের মদদে হামলাঃ আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে মনির হোসেন মিটুলের মদদে হামলাঃ আহত ৫

আব্দুর রকিব,শ্রীনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪২ বার

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৫জন আহত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের মদদে শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, মান্দ্রা গ্রামের শহিদুল ইসলাম লিপুর সাথে একই গ্রামের সোহগদের সাথে জায়গা সম্পত্তি নীয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শহিদুল ইসলাম লিপুর বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। সে সময় গাছের একটি ছোট ডাল কাটাকে কেন্দ্র করে সোহাগের সাথে টিউবয়েল মিস্ত্রীদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে সোহাগ ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের মদদ পেয়ে লিপুদের উপর হামলা চালায়।

এতে লিপু গ্রæপের আব্দুল রশিদ মৃধার ছেলে শহিদুল ইসলাম লিপু(৫০),জাকির হেসেনের ছেলে আসিফ(২০) সহ বেশ কয়েকজন আহত হয়। অপরদিকে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল দাবী করেন মারামারি থামাতে গিয়ে তিনি হাতে ব্যাথা পেয়েছেন।

আহত শাহীদুল ইসলাম লিপু বলেন, কয়েকদিন আগে আমার বাড়িতে টিউবওয়েল স্থাপনের সময় সোহাগেদের একটি আম গাছের চারা আমার মিস্ত্রীরা অসাবধানতাবশত ভেঙ্গে ফেলে। তা নিয়ে সোহাগেরা আমাদের অনেক গালিগালাজ করে। আমি আজ দুপুরে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সোহাগ তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় মনির হোসেন মিটুল ঘটনা স্থলে উপস্থিত থেকে হামলায় মদদ দেয়। মিটুলের মদদে সোহাগ, সুলতান মাহামুদ তপু, রবিন সর্দার ও একলাছ খোরা আমাদেরকে মারধর করে।

মনির হোসেন মিটুল সাংবাদিকদের বলেন, আমি ওদের মারামারি দেখে থামাতে যাই। এসময় আমার উপর হমলা হয়। আমি হতে প্রচন্ড আঘাত পেয়েছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net