1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কনকাপৈত ইউপি চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

কনকাপৈত ইউপি চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ শেষে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল।

ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ্ আলম পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য ডা. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য ফয়েজুন্নেছা আমিন, ইউপি সদস্য শরীফুল ইসলাম শাহিন, নুরুল আমিন, সোহেল আলম মজুমদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হোসেন ভুট্টু, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি কবির আহম্মেদ ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মুকুল, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক, তারাশাইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার এনামুল হক, ইউনিয়ন আ’লীগ নেতা আবুল খায়ের, হানিফ মজুমদার, কাজী আবুল খায়ের, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি একরামুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুল হক, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল ফরিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মজুমদার শাকিল প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাসিমা বেগম, মাসুদা আক্তার মীনা, মুজিবুর রহমান, মীর হোসেন, নিজাম উদ্দীন, কাজী নাছির উদ্দীন, নিজাম উদ্দীন, আ’লীগ নেতা কাজী আবুল কাশেম সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নাগরিক সেবা সহজ করতে শীঘ্রই তারাশাইল বাজারে একটি অস্থায়ী কার্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল বলেন, ‘বিগত দিনে দায়িত্বপালনকালে যদি কোনো ভুলত্রুটি করে থাকি আপনারা তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনে আপনাদের সকলকে সাথে নিয়ে যেন সুন্দরভাবে পরিষদ পরিচালনা করতে পারি সে বিষয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি’। এ সময় তিনি দ্বিতীয়বারের মত তাকে চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net