ঢাকা   ০৮:৩১:৩৪ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

রাতেও রাউজান পৌরসভায় বসেছে অপচনশীল আবর্জনার বেচা-কেনার অস্থায়ী হাট

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তখন রাত ৮টা। রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে বসেছিলেন অপচনশীল ময়লা আবর্জনার বেচা-কেনার অস্থায়ী হাট।নানান বয়সী নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার,বাড়ির আশ-পাশ,রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে অপচনশীল আবর্জনা কুড়িয়ে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসলে পরিবেশ বান্ধব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ তার জনসেবামূলক কাজ শেষ করে অপচনশীল আবর্জনা কিনে নেন
প্রতিবস্তা ১০০ টাকা দরে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এসব আবর্জনা কিনে তিনি।রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এসব আবর্জনা কিনেন বলে জানা গেছে।এ সময় প্রতিবস্তা ১০০ টাকা দামে ৪শতাধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করেন মেয়র।তিনি অপচনশীল আবর্জনা সংগ্রহকারীদের উৎসাহিত করতে দেখা যায়।

পৌর মেয়র বলেন,সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকায় প্লাস্টিকের সামগ্রী যত্রতত্র ফেলা হচ্ছে।এতে দূষিত হচ্ছে পরিবেশ৷যেহেতু প্লাস্টিকের সামগ্রী মাটিতে মিশে যায় না।এর একাংশ পুনঃব্যবহারযোগ্য নয়। তাই ক্রমশ তা বর্জ্য হিসেবে জমা হচ্ছে লোকালয়ের বুকে৷নালা,খাল,নদীতে পড়ে বাঁধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা।কৃষিজমিগুলো ধীরে ধীরে অনাবাদিতে পরিণত হচ্ছে।তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতেই রাউজান পৌরসভার এমন উদ্যোগ নেয়া হয়েছে।এপর্যন্ত প্রায়১২হাজারের অধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করে স্তুপ করে রাখা হয়েছে বলে জানা তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি