1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা লিজেন্ডস ৯৫'র এডমিন মোস্তাফিজের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

ঢাকা লিজেন্ডস ৯৫’র এডমিন মোস্তাফিজের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২৯ বার

এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত ‘ঢাকা লিজেন্ডস ৯৫’ এর এডমিন মুস্তাফিজুর রহমানের পিতা আজহার আলী হাওলাদারের মৃত্যুর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত মুরগিটোলা হাবিবিয়া জামে মসজিদ ও এতিমখানায় এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করে ‘ঢাকা লিজেন্ডস-৯৫’।

দোয়া মাহফিল অনুষ্ঠানে এডমিন মুস্তাফিজুর রহমানের পিতা আজহার আলী হাওলাদার ছাড়াও লিজেন্ডস ৯৫’র এডমিন মশিউর রহমান সুমনের মা, বন্ধু চিরদিনের এডমিন মোস্তাক রহমানের মা এবং উপস্থিত সকল বন্ধুদের পিতা-মাতার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা লিজেন্ড ৯৫’ র এডমিন ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, এডমিন নজরুল ইসলাম সুমন, এডমিন আবুল কালাম আজাদ ও এডমিন মোস্তাফিজ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক রহমান, মোস্তাফিজুর রহমান ছোটন, সুমন আহমেদ, তৌহিদুল রহমান, সজল, সাইফুদ্দীন নিপু, রিয়াজ, জাফরুল আলম, মসজিদের কমিটির সহ-সভাপতি মাহাতাব হোসেন, আনোয়ার হোসেন ও কামাল হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net