1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মনোয়ারা ছাত্রী নিবাসের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মনোয়ারা ছাত্রী নিবাসের উদ্বোধন

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৬ বার

মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৫ তলা বিশিষ্ট মনোয়ারা জামান ছাত্রী নিবাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু বক্কার সিদ্দিক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোল্যা আবু সাঈদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে কুলসুম নাসরিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আক্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অনেকে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু বক্কার সিদ্দিক জানান, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট এ ছাত্রী নিবাস নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ১৬০ সিট বিশিষ্ট এ ছাত্রী নিবাসে দুরদুরান্ত থেকে আসা এইচএসসি, ডিগ্রি ও অনার্স পড়ুয়া ছাত্রীরা এখানে নিরাপদ ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বিগ্নে লেখাপড়া করতে পারবে বলে আমরা আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net