1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে মৃত্যুর ২২দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

নরসিংদীতে মৃত্যুর ২২দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদীঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৮ বার

নরসিংদীতে পিতার অভিযোগের ভিত্তিতে মৃত্যুর ২২ দিন পর সাফাত সালমান নূর নামে ১ বৎসর ৩ মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নরসিংদীর ভুমি অধিগ্রহণ শাখা ও জে এম শাখার সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক এর উপস্থিতিতে নরসিংদীর মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে এ লাশ উত্তোলন করা হয়।

এব্যাপারে নিহতের পিতা শাহাদাত হোসেন গত ১৭ ফেব্রুয়ারি নিহত শিশুর মা বৃষ্টি আক্তার (২২)কে আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে নিহত শিশুর লাশ উত্তোলন করা হয়। এঘটনায় নিহতের মা বৃষ্টি আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে জানা যায়,
মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মোঃ নবাব উদ্দিনের ছেলে মোঃ শাহাদাত হোসেনের সহিত রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ি এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তার (২২) এর প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর বিগত ০১ বৎসর ০৩ মাস পূর্বে তাদের কোল আলোকিত করে সাফাত সালমান নূর নামে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। ইহার পর হইতে বৃষ্টি আক্তারের পিতা মাতা নাতিসহ মেয়ে ও মেয়ের জামাইকে মেনে নেয়।বিগত কিছুদিন পূর্বে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বৃষ্টি অজ্ঞাত এক যুবকের প্রেমে পড়ে এবং গত ০৬/০১/২০২২ তারিখ কাউকে কিছু না বলে শিশু সন্তানসহ বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে খোঁজ করে সে পিত্রালয়ে আছে জানতে পেরে তার স্বামী তাকে আনতে গেলে সে আসবেনা বলে সাফ জানিয়ে দেয়। এতে কিংকর্তব্যবিমুখ হয়ে তার স্বামী চলে আসে। বৃষ্টি তার স্বামী শাহাদাতের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।পরে গত ০২/০২/২০২২ তারিখ বেলা অনুমান ০৩.০০ টার দিকে শাহাদাত মোবাইল ফোনে তার শ্বশুরবাড়িতে তার সন্তানের মৃত্যুর সংবাদ পায়। সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে শাহাদাত,তার মা রোকসানা বেগম, চাচা আঃ আজিজ, আঃ মজিদ, শাহিন, ভাই কিরন সহ অন্যান্য লোকজন তার শ্বশুর বাড়ীতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখে। এসময় ছেলের মুখ দিয়ে ফেনা বের হতে দেখেও কাউকে কোনরকম সন্দেহ ছাড়াই ছেলের লাশ নিজ বাড়ীতে এনে দাফন করে। পরে গত ০৮/০২/২০২২ তারিখ বেলা অনুমান ১১.০০ টার দিকে শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর ব্যবহৃত ফোনের ম্যাসেঞ্জারে কথিত প্রেমিকের সাথে তার ছেলেকে হত্যার পরিকল্পনা জানতে পেরে গত ১৭-২-২২ ইং তারিখে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।মামলা নং ৩৭।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নিহত শিশু সাফাত সালমান নূর এর লাশ উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net