1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে আগুনে পুড়ছে পাহাড়ের সম্পদ। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

চন্দনাইশে আগুনে পুড়ছে পাহাড়ের সম্পদ।

চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪১৫ বার

চট্টগ্রাম চন্দনাইশের দোহাজারী মাস্টারঘোনা-চিরিংঘাটা-ধোপাছড়ি-কেয়ারখোলা এলাকার
পাহাড়ে বিগত কয়েকদিন ধরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বন। আগুনে
পুড়ছে বনজ ও ফলদ বাগান, ক্ষতিগ্রস্থ হচ্ছে বনজ ও প্রাণিসম্পদ। পাশাপাশি
বন্যপ্রাণির আবাসস্থল পুড়ে যাওয়ায় প্রাণি শুণ্য হচ্ছে বন।

গতকাল শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রতি শুকনো মৌসুমে
পাহাড়ে আগুন লেগে থাকে। এতে বিস্তীর্ণ পাহাড় পুড়ে অনেকটা ন্যাড়া পাহাড়ে
পরিণত হয়। তেমনি চলতি মৌসুমেও গত কয়েকদিন আগে হঠাৎ করে কেয়ারখোলা-
মাস্টারঘোনা-চিরিংঘাটা-ধোপাছড়ি নামক স্থানে পাহাড়ে আগুনের সূত্রপাত হয়ে
পাহাড়ের বেশ অংশ পুড়ে কয়লা হয়ে যায়। চৈত্র-বৈশাখ মাসের আগে পাহাড়ের
মাটিতে শুকনো পাতা ও কাঠ পড়ে থাকায় একবার আগুন লাগলে তা পাহাড়ের পর পাহাড়
গ্রাস করে নেয়। কিন্তু কি এক অজানা কারণে পাহাড়ে আগুন লাগে বনবিভাগের
দায়িত্ব প্রাপ্তরা বলতে পারেনি। গত ৩ মার্চ পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নিচু
পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিস্তীর্ণ
বনজ ও ফলজ বাগান। ধ্বংস হচ্ছে পশু খাদ্য ও বিলুপ্ত হয়ে যাচ্ছে অসংখ্য বন্যপ্রাণি,
পাখি ও কীট পতঙ্গ। স্থানীয়রা জানায়, শুকনো এ সময়ে পাহাড়ে বিভিন্ন পাক-
পাখালী ও বন্যপ্রাণিরা বাচ্চা দেয়। আগুনে অধিকাংশ পাক-পাখালী ও বন্যপ্রাণির
আবাসস্থল পুড়ে ধ্বংস হয়ে যায় এবং মারা পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন ফলজ
বাগানও। এতে মারাত্মকভাবে ক্ষতি হয় জীব-বৈচিত্রের। সৌন্দযর্য হারাচ্ছে সবুজ
পাহাড়। বনবিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার সিকদার আতিকুর রহমান বলেছেন, কি
কারণে পাহাড়ে আগুন লেগেছে তারা সঠিকভাবে জানেন না। তবে আগুন লাগার
বিষয়টি জানতে পেরে একদিনের প্রচ্ষ্ঠোয় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, পাহাড়ে প্রতিদিন আসে অসংখ্য মানুষ
আসা যাওয়া করে।

কেউ আসে পাহাড়ি ছন কাটতে, কেউ আসে লাকড়ি আহরণ করতে, আবার কেউ কেউ
আসে ঘুরতে। এদের মধ্য থেকে ছুড়ে ফেলা বিড়ি সিগারেটের আগুন থেকেই
পাহাড়ে আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন। বিভিন্ন স্থানে পাহাড়ে
বিগত কয়েকদিন ধরে আগুন জ্বলেছে। এতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বাগান
নষ্ট হওয়ার পাশাপাশি বন্যপ্রাণি আবাসস্থল পুড়ে ছাই হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net