1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

খুটাখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৮৯ বার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ বহলতলী সাইক্লোন সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি যুবনেতা আবু তৈয়বের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্টিত সভা পরিচালনা করেন শিক্ষিকা তারেকা জান্নাত।

এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু তৈয়ব, সাবেক সভাপতি মোহাম্মদ হোছাইন ও শিক্ষিকা মনোয়ারা জান্নাত বক্তব্য রাখেন।

এসময় সভাপতি আবু তৈয়ব বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সূত্রে গাথাঁ। যদি শেখ মুজিবুর রহমান না থাকতো তবে বাংলাদেশ হতো না। শেখ হাসিনা আছে বলেই আজ এ দেশে উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারবে।

এসময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুলের শিক্ষার্থীরা ছবি আকাঁ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net