1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুন্সীগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

সিরাজদিখান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সীমাহীন দূর্ণীতির প্রতিবাদে সিরাজদিখানে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন মুন্সিগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেয়ায় ও পুলিশের বাধায় সমাবেশ সংক্ষিপ্ত পরিসরে সমাপ্ত করে।

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আব্দুল বাতেন খান শামীম।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সভাপতি মজিবর দেওয়ান, সহ সভাপতি মাসুদ রানা, শামছুল সরকাহহর, যুগ্ম সাধারণ সম্পাদ মাহাবুব হাসান সোহাগ, সিরাজদিখান
উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আতাউর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্স নাদিম প্রমূখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আব্দুল বাতেন খান শামীম বলেন, ‘আজ হয়ত আমাদের বাধা দেয়া হয়েছে কিন্তু আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে সকল বাধা অতিক্রম করে সকল কর্মসূচী সফল করব।ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net