ঢাকা   ১০:৫১:০৮ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার বর্ডার এলাকায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধ কৃষককে হত্যার অভিযোগ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক

কুমিল্লায় বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন শুভ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আত্মরক্ষায় বিনামূল্যে কারাতে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় নারীদের জন্য দ্বিতীয় বারের মতো এ আয়োজন। কুমিল্লা স্টেডিয়ামের সুইমিং পুল সংলগ্ন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার প্রশিক্ষণ শুরু হবে। চলবে আগামী দুই মাস পর্যন্ত।

প্রশিক্ষণের মূল উদ্যোক্তা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি ও কোচ এস ইসলাম শুভ জানান, ইভটিজিং আর নারী নির্যাতন থেকে বাঁচতে৷ আত্মরক্ষার জন্য নারীদের বিনামূল্যে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা। আর সুস্থ থাকার জন্যও কারাতে চর্চার প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতার দ্বিতীয় বাড়ের মতো এ আয়োজন। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দুই ঘণ্টা এ প্রশিক্ষণ চলবে। শিশু-কিশোরীসহ যে কোন বয়সী নারী প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য ০১৭১৬-৮৬৮৬২২ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন জানান, ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন। ওয়ার্ড কারাতে ফেডারেশনের কোচ, কুমিল্লার সন্তান শুভ এ কাজটি প্রতিবছর করে থাকে। কারাতে মেয়েদের জন্য আত্মরক্ষা মূলক একটি শারিরিক কৌশল ও ব্যায়াম। কুমিল্লার ছেলে-মেয়েরা সব সময় এগিয়ে আছে। আশাকরি, সুযোগটি কেউ হাতছাড়া করবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি