1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় প্রতারণা ঠেকাতে ভোক্তাদেরকেও সচেতন হতে হবে -ইউএনও শাহিদুল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ডিজিটাল আর্থিক ব্যবস্থায় প্রতারণা ঠেকাতে ভোক্তাদেরকেও সচেতন হতে হবে -ইউএনও শাহিদুল

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার

ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক জিয়া চৌধুরী, কৃষি উদ্যোক্তা জাহেদুল ইসলাম চৌধুরী প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে কেনাকাটা ও লেনদেন করতে গিয়ে ভোক্তারা নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় প্রতারণা রোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তবে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা আনতে ও প্রতারণা ঠেকাতে সরকারের পাশাপাশি ভোক্তাদেরকেও সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে। এক্ষেত্রে জনসাধারণকে যেকোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net