1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩১৬ বার

নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে
কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের দফাদার মো. আরফান আলী (৪৫) ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে আমিন। আমিন স্থানীয় প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার বলেন, দুপুরে একটি সিএনজিতে বসে দফাদার আরফান আলী ভৈরব বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরফান আলী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে রডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার সময় স্কুলছাত্র আমিন রাস্তায় দাঁড়ানো ছিল। তখন নসিমন উল্টে তার শরীরের ওপর পড়লে আমিন গুরুতর আহত হয়। দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন ইউনিয়ন পরিষদের দফাদার ও আরেকজন প্রাইমারি স্কুলের ছাত্র নিহত হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে দুজনের মরদেহ বাড়ি নিয়ে গেছে বলে এলাকার চেয়ারম্যান আমাদের জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net