1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই—- মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই—— মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩১৩ বার

বুধবার (১৬ মার্চ) গাজীপুরের শ্রীপুরে আ্যকটিভ কেয়ার প্রি-ক্যাডেট একাডেমির নবীন বরণ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান বলেন,সুষ্ঠু,গতিশীল সমাজ বিনির্মাণে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম, আর এ ধরনের শিক্ষা মূলত একটি চলমান প্রশিক্ষণ। এটি শেখার জন্য ব্যবস্থাপনা, অনুশীলন ও চর্চার প্রয়োজন জরুরি। নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার বীজ গ্রথিত হয় পরিবারে; কিন্তু বিকশিত হয় সমাজে। এই সামাজিকীকরণের প্রক্রিয়ার ধাপ ব্যক্তি, পরিবার, সমাজ ও সর্বোপরি রাষ্ট্রে নিহিত। শিশুর বা সন্তানের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার প্রথম ও প্রধান উৎস হলেন তার মা-বাবা ও অভিভাবকরা। তাঁরা যদি সৎ ও সুন্দর পরিশীলিত চরিত্র ও মার্জিত আচরণের অধিকারী হন, সন্তানরা দেখে দেখেই তা আয়ত্ত করবে।

তিনি বলেন, এই শিক্ষা পরিবার থেকে শুরু হবে আর প্রাতিষ্ঠানিক রূপ দেবেন শিক্ষকরা। শিক্ষাজীবন নৈতিকতা ও মূল্যবোধ অনুশীলন এবং চর্চার সবচেয়ে বড় ক্ষেত্র। আমাদের দেশে শিক্ষার তিনটি স্তর রয়েছে; যেমন—প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষা। এর মধ্যে প্রাথমিক শিক্ষা স্তরটি যেকোনো শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে সর্বোচ্চ সহায়ক সময়। প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর অঙ্কুরোদ্গমের সময়। তাই প্রাথমিক শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার ক্ষেত্রে জোর দিতে হবে। শিক্ষকরা তাঁদের অভিভাবক হিসেবে সততা, দায়িত্ববোধ, স্বচ্ছতা, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেবেন। আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই।

নবীন বরণ,বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুস্কার বিতরনী অনুষ্টানে প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্হিত ছিলেন।
শেষে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net