1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে আ’লীগের উদ্যোগে মানবিক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধুর জন্মদিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

ঈদগাঁওতে আ’লীগের উদ্যোগে মানবিক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধুর জন্মদিন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২২৮ বার

মানবিক কর্মসূচীর মধ্য দিয়ে ঈদগাঁও উপজেলা আ’লীগ উদযাপন করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করে ঈদগাঁও উপজেলা আ’লীগ।

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও মোনাজাত এবং সকাল ৯ টা থেকে শুরু হয় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর রেজিস্ট্রেশন।

সকাল ১০ টায় রামু কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী কার্যক্রম উদ্বোধন করেন।

জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের ১৪টি বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকেছেন। দুইবার ফাঁসির মঞ্চে থেকে হয়েছেন মৃত্যুর মুখোমুখি।
কিন্ত বাঙ্গালী জাতির অধিকারের প্রশ্নে কখনোও আপোষ করেননি।

ঈদগাঁও উপজেলা আ’লীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর সাহসী ও আপোষহীন নের্তৃত্বে অনুপ্রাণিত হয়ে আর্ত মানবতার সেবায় কাজ করে যাওয়ায় জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

অন্যান্যের মধ্যে ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক মুহিদ উল্লাহ মুহিদ এবং যুগ্ন আহবায়ক ও জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আ’লীগ নেতা মুজিবুর রহমান চৌধুরী, এড. একরামুল হুদা , এস. এম. তারিকুল হাসান, সেলিম বাবুল, আহমদ করিম সিকদার, অনুপম পাল, হেলাল উদ্দিন এমইউপি, ছৈয়দ আলী, নওশাদ মাহমুদ, আমজাদ হোসেন ছোটন রাজা, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, যুবলীগ নেতা ফরিদুল আলম, মাহবুব, কৃষকলীগ ঈদগাঁও উপজেলা সভাপতি আবছার কামাল , আবদুর রহিম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল আজম খোকন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাধারন সম্পাদক ইরফানুল করিম ,কাজী আবদুল্লাহ এবং সোহেলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে ঢাকার ড্রিমার্স ফাউন্ডেশনের মেডিকেল সার্ভিস সেবা প্রতিষ্ঠান ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্জ থেকে আসা ডাঃ আজাহারীর নের্তৃতাধীন ২৬ সদস্যের একটি মেডিকেল টীম দিনব্যাপী ১০টি বুথে প্রায় দেড় সহস্রাধিক রোগীকে ওজন উচ্চতা বিএমআই পরীক্ষণ, লাংস চেকআপ,চক্ষু, নাক, কান ও গলা, হৃদরোগ ও বক্ষব্যাধি, লিভার পরিপাক ও কিডনী, চর্ম, যৌন, শিশু, প্রসূতি ও স্ত্রী রোগ, নিউরোমেডিসিন ও পেইন ক্লিনিক, বাত ব্যাথা ও ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি, ডায়াবেটিস ও ইউরিন টেস্ট এবং ইসিজি ও আলট্রাসনোগ্রাম বিষয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net