1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৫৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় দু’জন নিহত হয়েছে। নিহতরা হলো: ফেনীর সদর উপজেলার শীবপুর গ্রামের মৃত আয়েজ আহমেদের ছেলে মো: জসিম (৪০) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো: তোফাজ্জেল হোসেনের ছেলে মো: তানভীর হোসেন (১৯)।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ নতুন রোডে মারসেল শো রুমের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জসিম নিহত হন। এদিকে বুধবার সকাল নয়টায় মহাসড়কের সৈয়দপুর এলাকায় মদীনা হোটেলের সামনে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় তানভীর নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়।

বুধবার (২৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ‘মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুঘর্টনায় এক পথচারী ও এক মোটরসাইকেল চালক নিহত হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net