1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার 

সাতকানিয়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ

ইকবাল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যরা শপথ নিয়েছেন।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা নবনির্বাচিত ১১৫ জন সাধারণ সদস্য ও ৩৯ জন সংরক্ষিত আসনের নারী সদস্যসহ মোট ১৫৪ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এসময় দুজন ইউপি সদস্য অনুপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ তেরো ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথপাঠ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী, সহকারী কমিশনার সজীব রুদ্র, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net