1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কাবিদাং’র উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মানিকছড়িতে কাবিদাং’র উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৯৪ বার

খাগড়াছড়ির মানিকছড়ি সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র কাবিদাং মানিকছড়ি শাখার উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার বুধং পাড়া ও লিপিয়া পাড়া এলাকার ৪জন বাগান সদস্য ও ৫৪জন জৈব কৃষি সদস্যদেরকে কেঁচো সার তৈরির জন্য ১১৮টি রিং ও ১৩ কেজি ৭৭৫ গ্রাম গ্রীষ্মকালীণ সবজি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪শ ৬ কেজি আদা, ২১৫ কেজি হলুদ ও ১৯২ কেজি ধানের বীজ প্রদান করা হয়েছে।
এ সময় স্থানী ইউপি সদস্য মানিক ত্রিপুরা, কাবিদাং প্রতিনিধি রামপ্রু মারমাসহ পাড়া কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরনকালে কাবিদাং প্রতিনিধি রামপ্রু মারমা বলেন, কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করার লক্ষে আমাদের এ কার্যক্রম। তাছাড়া কৃষিতে জৈবসার ব্যবহারের ফলে নিরাপদ ও অধিক ফসল উৎপাদন করাও সম্ভব। সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র কাবিদাং এর মাধ্যমে আপনাদের স্বাভলম্বি করার লক্ষে গ্রীষ্মকালীণ সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে পারিবারিকভাবে ও আর্থিকভাবে লাভবানের সুযোগ রয়েছে। আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net