1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলা কিশোর ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

শরণখোলা কিশোর ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৬০ বার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরণখোলা কিশোর ক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রায়েন্দা রাজৈর কিশোর ক্লাবের নিজ কার্যালয় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম রাজু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন।

উক্ত অনুষ্ঠানে সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তাজু,সাবেক ইউপি সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহিম হাওলাদার,উপদেষ্টা হাসান মুরাদ বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার,ইউপি সদস্য মোঃ মিলন মাল,যুবলীগ নেতা মোশাররফ হোসেন মোল্লাসহ ক্লাবের নতুন কমিটির সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন,কিশোর ক্লাব শরণখোলা উপজেলার নাম উজ্জল করে চলেছে। আগামীতে ক্লাবের মান উন্নয়নে বর্তমান কমিটি অবদান রাখবে। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net