1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার জোড়া খুনের মামলার রায়ে দুই-জনের মৃত্যুদন্ড! একজনে যাবজ্জীবন সহ অর্থদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

ভোলার জোড়া খুনের মামলার রায়ে দুই-জনের মৃত্যুদন্ড! একজনে যাবজ্জীবন সহ অর্থদন্ড

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৯৬ বার

বিগত ২০১৮সালে ১৩জুন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে ভোটের ঘর এলাকার সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুন মাসুম ও জাহিদ হত্যা মামলার রায় ঘোষনা করেছে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মহসিনুল হক।

আজ( ৩০জুন ২০২২)ইং বুধবার বেলা ১২ ঘটিকায় হত্যা মামলার রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। উক্ত রায়ে মামলার প্রধান আসামি ১ ও ২নং আসামি মো. মামুনুর রশিদ মামুন(৫০) এবং পলাতক আসামি মো.ফিরোজ কে মৃত্যুদণ্ডাদেশ এবং দশ হাজার টাকা অর্থদন্ড ঘোষনা করেন। মামলার অপর ৩নং আসামি মো. শরিফুল ইসলাম কে তার বয়স বিচারাধীন রেখে,যাবজ্জীবন কারাদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায় আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
উক্ত মামলার ৪ ও ৫নং আসামি মো. আরিফ ও ৫নং আসামি খালেদা সুলতানা রেহানার বিরুদ্ধে প্যানেল কোর্টের ধারা মোতাবেক রাষ্টপক্ষের অফিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের দুই জনকে উপরোক্ত মামলা থেকে অব্যাহতি ও খালাস প্রাদান করেন মহামান্য বিজ্ঞ বিচারক।

এসময় রাষ্ট্র পক্ষের ও বাদী এজাহারকারীর পক্ষে কোর্ট ইন্সপেক্টর সহ রায় শুনানীতে অংশ গ্রহন করেন। বাদী পক্ষে ভোলার সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট জুলফিকর আহমেদ, এপিপি এডভোকেট মেজবাহুল আলম,এবং এডভোকেট খাইরুল ইসলাম রায় শুনানীতে অংশগ্রহন করেন।

উল্লেখ্য গত ১৩ই মে ২০১৮ ইং সালে ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নে ভোটের ঘর সংলগ্ন জোড়া ব্রিজের উপরে মাসুম (৪৫) পিতা-মৃত মোস্তফা মাস্টার,ও জাহিদ (৪০) পিতা,মোস্তাফিজুর রহমান,কে পারিবারিক শত্রুতার জেরধরে আপন ছোই ভাইকে বড় ভাই মামুন (৫০)এবং মামলার অপর আসামী ফিরোজ ও মামুন তার দুই সন্তানসহ মাসুম ও জাহিদকে রাত ১১টার সময় দেশীয় অস্রদিয়ে কুপিয়ে নৃসংস্বভাবে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে মামলার চারজন এজহারভুক্ত আসামীদের মধ্যে ১নং আসামি কারাগারে আটক থাকলে ২নং আসামী মো.ফিরোজ এখনো পলাতক রয়েছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net