1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণমাধ্যম আইন বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

গণমাধ্যম আইন বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

আইন প্রণয়ন করার দাবি চট্রগ্রাম সাংবাদিক নেতাদের মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩২২ বার

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকের অধিকার ক্ষুন্নকারী ধারা উপধারা বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ থেকে আইনটি সংশোধনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ঘোষণা দেয়া হয়। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকারের আমলে সাংবাদিকদের জীবন-মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে। করোনাকালীন সময়েও সরকার নানা ভাবে সহায়তা দিয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মি আইনে বিভিন্ন ধারা উপধারায় সাংবাদিকদের বিদ্যমান অধিকার ক্ষুন্ন করায় আইনটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও সমাবেশে দাবি করেন নেতৃবৃন্দ।

নুর মোহাম্মদ রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কামাল পারভেজ, প্রতীম দাস, এস এম পিন্টু,আবু ছালেহ, মাহবুল আলম রিয়াজুর রহমান রিয়াজসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন প্রস্তাবিত গণমাধ্যম আইনে যেসব সুবিধার কথা বলা হচ্ছে এসব সুবিধা বিদ্যমান আইনেও রয়েছে। বরং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান শ্রম আইন থেকে অনেক সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। এমনকি সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী ধারাও উক্ত আইনে সংযুক্ত করা হয়েছে।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আইনটি সংশোধন করে সাংবাদিক বান্ধব আইন হিসাবে সংসদ অধিবেশনে উপস্থাপনের মাধ্যমে পাশ করানোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net