1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম'র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর পোস্তার পাড়স্থ সংগঠনের কার্যালয়ে সমিতির সভাপতি মির্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২০২২-২৪ ইং মেয়াদের জন্য ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ৫১ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী আগামী ২৩ এপ্রিল শনিবার চট্টগ্রামস্থ রিমা কমিউনিটি সেন্টারে সমিতির দোয়া ও ইফতার মাহফিল আয়োজন, ১২ নভেম্বর সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস এম তোফায়েল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলীম উল্লাহ মুরাদ, অর্থ সম্পাদক মফিজুর রহমান সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক আকলিমা আক্তার মুক্তা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কাজি মাসুদা খানম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইকবাল করিম তুষান, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, স্থপতি শহিদুল ইসলামসহ প্রমুখ।
সভায় ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সহিত সীতাকুণ্ডবাসীর সেবায় কাজ করার জন্য কমিটির সকল সদস্যদের প্রতি আহবান জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net