1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলিদাকান্দায় ৬৫ লক্ষ টাকা ব‍্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

হলিদাকান্দায় ৬৫ লক্ষ টাকা ব‍্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪২৬ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলিদাকান্দায় ৬৫ লক্ষ টাকা ব‍্যয়ে হলিদাকান্দা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ কাতার বিশিষ্ট এ জামে মসজিদে ৩২৫ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে।

জানা যায়,হলিদাকান্দা গ্রামের প্রবাসীদের ও এলাকাবাসীর আর্থায়নে মসজিদটি পুনঃর্নির্মাণ করা হয়।

হলিদাকান্দা গ্রামের দুবাই প্রবাসী মোঃ আলমগীর জানান, এই মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্য। মসজিদটি অনেক পুরোনো হওয়ায় সাধারণ মানুষের ইবাদত বন্দেগি করতে অনেক কষ্ট হত তাই আমারা প্রবাসীরা ও গ্রামবাসীর প্রচেষ্টায় মসজিদটি পুনঃর্নির্মাণ করা হয়। এখন তারা ভালোভাবে ইবাদত বন্দেগি করতে পারবে।

স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক সবুজ মিয়া জানান, এটি আমাদের গ্রামের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটি পুনঃর্নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মনে অনেক আনন্দ পাশাপাশি এলাকার মুসল্লীরা আরো অনেক বেশী খুশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net