1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের বাগোয়ানে সরকারি খাস জমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

রাউজানের বাগোয়ানে সরকারি খাস জমি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩২২ বার

রাউজানে অবৈধ দখলে থাকা ৬ শতক সরকারি খাস জমি উদ্ধার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় ভেঙে দেওয়া হয় অবৈধ স্থাপনা।সোমবার (৪ এপ্রিল) বিকালে বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।স্থানীয় সূত্রে জানা গেছে, বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় সরকারি খাস জমি দখল ও পানি চলাচলের পথ বন্ধ করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী এক ব্যক্তি। অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি প্রায় ৬ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। সরকারি জমি যারা অবৈধভাবে দখলে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net