1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকের আত্মহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গাইবান্ধায় কৃষকদলের মানবববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

কৃষকের আত্মহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গাইবান্ধায় কৃষকদলের মানবববন্ধন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৮৬ বার
কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা কৃষক দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন। জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের সঞ্চালানায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির আহবায়ক মোঃ শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, আতোয়ার হোসেন, হাসেন আলী, ফারুক হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সমম্পাদক হুনান হক্কানী, সহ-সভাপতি সুফিয়াজ্জামানসহ অন্যরা। বক্তারা বলেন, সরকারের কাছে আমাদের প্রশ্ন কৃষক কেন আতœহত্যা করল? নাকি তাকে আতœহত্যা করতে বাধ্য করা হয়েছে। এই কৃষক মারা সরকার আর নাই দরকার। এই সরকারের পতন ঘন্টা বাজিয়ে উ্ঠছে। তারা এখন সংসদে জনগনের বিপক্ষে কথা বলছে। যে জিনিস পত্রের নাম বেশী তা খেতে নিষেধ করছেন। তারা যেন কখন বলেন খাওয়া আর দরকার নাই, তোমাদের ভোটের আর দরকার নাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net